ঢাকাWednesday , 19 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির সমাবর্তন নিয়ে প্রস্তুতি সভা ২৪‌ সে‌প্টেম্বর

Link Copied!

জ‌বি প্র‌তি‌নি‌ধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) প্রথম সমাবর্তন অনুষ্ঠান আ‌য়োজন করার জন্য সমাবর্ত‌নের আনুষঙ্গিক বিষয়াদি সুপারিশ করার লক্ষে একটি কমিটি গঠন করে‌ছে জ‌বি প্রশাসন। আগামী ২৪ সে‌প্টেম্বর এ ক‌মি‌টির প্রথম সভা অনু‌ষ্ঠিত হ‌বে। বিশ্ব‌বিদ্যাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে আহ্বায়ক এবং প্রশাসন ও একাডেমিক অ্যান্ড কাউন্সিল শাখার ডেপুটি রেজিষ্ট্রারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমি‌টিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের উপযুক্ত স্থান ও সময় নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সমাবর্তনের আনুষঙ্গিক বিষয়াদি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করে উপাচার্য বরাবর সুপারিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন-বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, রেজিষ্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, ছাত্রকল্যাণ পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই কমিটির আহ্বায়কের সভাপতিত্বে আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হবে।