ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমজ সন্তানের মা হলেন লিসা

Link Copied!

বিনোদন ডেস্ক : যমজ সন্তানের মা হলেন বিখ্যাত মডেল ও কানাডিয়ান অভিনেত্রী লিসা রে। গত জুন মাসে সারোগেসির মাধ্যমে দুই কন্যাসন্তানের মা হন তিনি। আজ সোমবার ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ খবর জানান লিসা রে।
লিসা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘এটি অফিশিয়াল। সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের মতো ব্যক্তিগত বিষয়টি মানুষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি জেসন এবং আমি। এটি সহজ নয় কিন্তু অর্জনীয়।’ এক সাক্ষাৎকারে লিসা রে বলেন, ‘এই মুহূর্তে আমার জীবন পরিপূর্ণ।’
২০০৯ সালে দুরারোগ্য এক ক্যানসারে আক্রান্ত হন লিসা রে। এক বছর চিকিৎসা নেয়ার পর ২০১০ সালে সুস্থ হয়ে উঠেন তিনি। ২০১২ সালে দীর্ঘ দিনের প্রেমিক জেসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিসা।
৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর বাবা একজন বাঙালি। মীরা নায়ারের ‘ওয়াটার’ ছাড়াও বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন লিসা রে। অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমাতেও।