ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রহস্যময় নারী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : নাঈম, মিথিলা, শ্যামল মাওলা, হক বারিশ, তৃষ্ণা, রানী আহাদ একসঙ্গে অবসর কাটাতে নেপাল যান। সেখানে ভালোই কাটছিল তাদের সময়। হঠাৎ একদিন মিথিলা হারিয়ে যায়। এ নিয়ে চিন্তায় পড়ে সবাই। কিছুদিন যেতেই আরো একজন হারিয়ে যায়। তারপর বিষয়টি নিয়ে শরনাপন্ন হন গোয়েন্দা অফিসার নজরুল রাজের কাছে। ঘটনা উদঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে রহস্যময়ী এক নারীর নাম। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রহস্যময় নারী’ নামের টেলিফিল্ম।
সম্প্রতি নেপালে শুটিং শেষ করে দেশে ফিরেছেন ‘রহস্যময় নারী’ টেলিফিল্মের শুটিং ইউনিট। ‘রহস্যময় নারী’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন রাজিব আহমেদ।
পরিচালক সাখাওয়াত মানিক বলেন, ‘‘রহস্যময় নারী’ টেলিফিল্মের গল্পটি দারুণ। এ গল্পে কয়েকটি মোড় রয়েছে। যা দেখে দর্শকদের ভালো লাগবে। নাটকটির দৃশ্যধারণও খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’
বর্তমানে টেলিফিল্মটির সম্পাদনার কাজ চলছে। খুব শিগগির ‘রহস্যময় নারী’ টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।