ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত আয় করল অভিষেক-তাপসীর সিনেমা?

Link Copied!

বিনোদন ডেস্ক : অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মনমর্জিয়া’ সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু, অভিষেক বচ্চন, ভিকি কৌশল প্রমুখ।
সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে খুব একটা ভালো না করলেও এখন বেশ সাড়া ফেলেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার ৩.৫২ কোটি রুপি, শনিবার ৫.১১ কোটি রুপি এবং রোববার সিনেমাটি আয় করে ৭ কোটি রুপি। তিন দিনে যার মোট আয় দাঁড়িয়েছে ১৫.৬৩ কোটি রুপি।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মনমর্জিয়া’ সিনেমাটি। এর মাধ্যমে দীর্ঘ দুই বছর পর পর্দায় ফিরলেন অভিষেক বচ্চন। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়াচ্ছে সিনেমাটি।
অন্যদিকে, দীর্ঘদিন পর ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিষেক। সিনেমাটির নাম ‘গুলাব জমুন’। এ অভিনেতা বলেন, ‘আমি এবং ঐশ্বরিয়া দুজনই গুলাব জামুন সিনেমার চিত্রনাট্য পছন্দ করেছি এবং এটি করতে রাজি হয়েছি। আমরা কাজটি করব। কিন্তু কবে নাগাদ শুরু করব তা এখনো নির্ধারণ হয়নি।’