ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে ভারতীয় হাইকমিশনার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। হাইকমিশন সূত্র জানায়, হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে।
সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটযোগে সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধি দলটি। সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ (সৈকতঘেঁষা সড়ক) দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে গাড়িযোগে যাত্রা করেন শ্রিংলা।
গত বছরের মাঝামাঝি সময়ে মিয়ানমার সেনাবাহিনী নিধনযজ্ঞ শুরু করলে বাংলাদেশ অভিমুখে শরণার্থীদের ঢল নামে। এ পর্যন্ত এদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখেরও বেশি বলে হিসাব বিভিন্ন সংস্থার।
রোহিঙ্গাদের সসম্মানে প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করছে বাংলাদেশ। এ সংকট নিরসনে বরাবরই বাংলাদেশের পাশে থাকার কথা বলছে ভারত। এমনকি এর আগে একাধিক দফায় রোহিঙ্গাদের জন্য ত্রাণও পাঠায় তারা।