ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার উবার যাবে নারায়ণগঞ্জ-সাভার-গাজীপুরে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার এতোদিন শুধু ঢাকা মহানগরীতে চালু ছিল। এখন থেকে নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরেও যাবে উবারের ট্যাক্সি। গ্রাহক চাহিদা থাকার কারণে প্রথমবারের মতো ঢাকার বাইরে সেবা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।
সেবার স্থান সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিসটি শুধু ঢাকা থেকে ব্যবহার করা যাবে এবং যাওয়া যাবে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ শহরে। এজন্য উবার ইন্টারসিটি ব্যবহার করতে হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবসার কারণে, ফ্যাক্টরি ভিজিটে, বন্ধুদের সঙ্গে ঘুরতে অথবা গ্রামের বাড়িতে বেড়াতে শহরের বাইরে (নারায়ণগঞ্জ, সাভার বা গাজীপুর) যেতে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন উবার ইন্টারসিটি। এখন ইন্টারসিটি রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে যাত্রীরা উবারের সেরা মানের সার্ভিসটি ব্যবহার করতে পারবেন ১০ ঘণ্টা পর্যন্ত।
ওয়ানওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এরিয়ার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার অথবা গাজীপুরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে।
তবে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। এ ছাড়া জানা গেছে, উবার ইন্টারসিটির সর্বনিম্ন ভাড়া ৪৯৯ টাকা। প্রতি মিনিট চার্জ ৩ টাকা। প্রতি কিমি চার্জ ২২ টাকা এবং ক্যান্সেলেসন ফি ৫০ টাকা।