বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রুপালি ভুবনে পা রেখেই বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্নভাবে আলোচিত হয়েছেন তিনি। এছাড়া অসচ্ছলশিল্পীদের পাশেও দাঁড়িয়েছেন। তার এসব কর্মকাণ্ড দেখে অনেকেই শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ কোনো পদে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। বিষয়টি এতদিনে এড়িয়ে গেলেও এবার শিল্পী সমিতির পাশে থাকার জন্য নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন পরীমনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অনেকেই শিল্পী সমিতিতে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু বিষয়টি এতদিন এড়িয়ে গেছি। এখন ভাবছি, নির্বাচন করলে মন্দ হবে না। শিল্পীদের পাশে থাকতে নির্বাচন করাটা দরকার। ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে অংশ নেব, বাকিটা সময়ই বলে দেবে।’ কোন পদে নির্বাচন করবেন তা না বললেও ইঙ্গিত দিয়েছেন বড় কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরীমনি।

