ঢাকাSunday , 16 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে জায়েদ-আঁচল

দৈনিক পাঞ্জেরী
September 16, 2018 11:03 pm
Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা আঁচল আঁখি। এ দুজনই দেশের জনপ্রিয় সব তারকাদের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাদেরকে একসঙ্গে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।
এবার একসঙ্গে দেখা যাবে জায়েদ-পরীকে। তবে কোনো চলচ্চিত্রে নয়। চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘নতুন মুখের সন্ধানে’-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে পারফর্ম করেবন জায়েদ খান ও আঁচল আঁখি। এমনটাই জানান জায়েদ খান।
আজ রোববার ‘নতুন মুখের সন্ধানে’ গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আবেদন ফরম পূরণ শুরু হবে। এ অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় কয়েকটি গানে পারফর্ম করবেন তারা। রাজধানীর একটি পাঁচতাঁরা হোটেলে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন। এছাড়াও চলচ্চিত্রাঙ্গনের গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।