ঢাকাSunday , 16 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাতৃমৃত্যু রোধে আন্তরিকভাবে কাজ করার আহ্বান

Link Copied!

সংসদ প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে প্রতি এক লাখে মাতৃমৃত্যু হার ১৭৬। ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু হার ৭০-এ নামিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ। মাতৃমৃত্যু রোধে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) যৌথ উদ্যোগে Strengthening Parliament’s Capacity in Population and Development Issues (SPCPD) প্রকল্পের আওতায় আয়োজিত মাতৃস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পলিসি ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দূর্গম এলাকা বিশেষ করে পাহাড়ী এলাকা, হাওরাঞ্চল ও চরাঞ্চলে মাতৃমৃত্যুর হার বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের যে সকল অঞ্চলে মাতৃমৃত্যুর হার বেশি সে অঞ্চলকে চিহ্নিত করে কারণ অনুসন্ধান করে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করে বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে অন্যান্য অঞ্চলে অর্জিত সাফল্য ধরে রাখতে পারলে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।’
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশপাশি আন্তর্জাতিক একটি সার্বজনীন মানদণ্ড এসডিজি’র লক্ষও নির্ধারিত হয়েছে। এই দু’য়ের সমন্বয়ে প্রত্যেকের সুনির্দিষ্ট কাজগুলো বাস্তবায়নের দিকে আমাদের দৃষ্টি স্থির করতে হবে। তিনি মাতৃমৃত্যু রোধ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি কমিউনিটিতে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন।
মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কমউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘এ কমিউনিটি ক্লিনিক থেকে যাতে জনগণ আরও বেশি সেবা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ কমিউনিটি ক্লিনিকের সেবাদানকরী জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) প্রতিনিধি ড. আসা টরকেলসন। পলিসি ডায়লগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. হাবিবে মিল্লাত। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারের সঞ্চালনায় পলিসি ডায়লগে উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, হুইপ শহিদুজ্জামান, মাহবুব আরা বেগম গিনি এমপি, সানজিদা খানম এমপি, নূরজাহান বেগম এমপি, ফখরুল ইমাম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।