ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ওজোন স্তর এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উদ্ভিদ ও প্রাণীজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ওজোন স্তরকে রক্ষা করতে হবে। পরিবেশবান্ধব পণ্য তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। ওজোন স্তরের ক্ষয় রোধে বিশ্ববাসীকে একযোগে কাজ করতে হবে। বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে আন্তরিকভাবে কাজ করছে বাংলাদেশ।
শনিবার রাজধানীতে ‘ওজোন স্তর এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
১৬ সেপ্টেম্বর ‘বিশ্ব ওজোন দিবস’উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এই প্রথমবারের মতো সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এ ধরনের বিশেষায়িত সেমিনারের আয়োজন করা হলো।
ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস এম মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী, ইউএনডিপির প্রতিনিধি আরিফ ফয়সাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ এ শওকত চৌধুরী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও প্রকৌশলী আশরাফুল আম্বিয়া। সঞ্চালক ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।
সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তর, ইউএনডিপি এবং ইউএনইপির সহায়তায় ওয়ালটনও পরিবেশবান্ধব পণ্য তৈরি করছে। টেকসই উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, পরিবেশগত উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মকে সুস্থ্য ও সুন্দর রাখতে পরিবেশকে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব।