ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের গানে স্পর্শিয়া-মোশাররফ-মিথিলা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‌‘মন খুলে হয়ে যা রে লাউড/দাওয়াতে নাচবে ফুল ক্রাউড’-এমন কথার একটি বিয়ের গানের সঙ্গে নেচেছেন অর্চিতা স্পর্শিয়া। তার সঙ্গে তাল মিলিয়েছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম ও মিথিলা।‌
‘দাওয়াত’ শিরোনামের এই গানটি শর্মি হোসেইন ও অম্লান চক্রবর্তী লিখেছেন। সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি।
সম্প্রতি বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিফিল্মে এই গানটি ব্যবহার করা হয়েছে।
মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া অভিনীত হাস্যরসাত্মক ‘বিয়ের দাওয়াত রইলো’ টেলিফিল্মটি গত ঈদুল আজহায় দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। একই টেলিফিল্মে হৃদয় খান ও আনিকার গাওয়া ‌‘লুকোচুরি প্রেম’ গানটিও প্রশংসা পেয়েছে।