ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাস্টিং কাউচের শিকার হয়েছেন আয়ুষ্মান

Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগৎ মানে ঝলমলে পার্টি, তারকাখ্যাতি, বিলাসবহুল জীবনযাপন ইত্যাদি। কিন্তু এই জগতে নাম লেখাতে গিয়ে অন্ধকার দিকও দেখতে হয় অভিনয়শিল্পীদের। স্বজনপ্রীতি, কাস্টিং কাউচ থেকে শুরু করে নানা প্রতিকূল ঘটনার মুখোমুখি হতে হয় তাদের।
সিনেমা জগতে যৌন হয়রানির বিষয়ে বর্তমানে বেশ সোচ্চার বিশ্ব শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরা। ভারতের অনেক অভিনেত্রীও তাদের সঙ্গে ঘটে যাওয়া কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন।
তবে শুধু অভিনেত্রীরা নন অভিনেতাদেরও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কাস্টিং কাউচ নিয়ে তেমননি এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। অনিতা শ্রফ আদজানিয়ার ‘ফিট আপ উইথ দ্য স্টারস’ চ্যাট শোয়ে হাজির হয়ে তার কাস্টিং কাউচ অভিজ্ঞতার বর্ণনা করেন এ অভিনেতা।
আয়ুষ্মান বলেন, “একজন সমকামী কাস্টিং ডিরেকটর আমাকে বলেছিল, ‘আমি কি তোমার যৌনাঙ্গ দেখতে পারি, তোমাকে ফিল করতে পারি?’ আমি হাসতে শুরু করি এবং বলি, কি বলছেন? আপনি কি সিরিয়াস? তারপর বলি, না, আমি এমনটা করব না।”
পরবর্তীতে কী ঘটেছিল প্রশ্ন করা হলে আয়ুষ্মান জানান, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে কেমন ব্যবহার করতে হবে তা নিয়ে সেই কাস্টিং ডিরেকটর তাকে লম্বা একটি লেকচার দিয়েছিল এবং আয়ুষ্মানকে তা পুরো শুনতে হয়েছিল।