ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কানাডা ওপেনে বাংলাদেশ তায়কোয়ানডো দলের স্বর্ণ জয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কানাডার ভ্যাঙ্কুভারের রিচমন্ডে অনুষ্ঠিত উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০১৮ (কানাডা ওপেন) তে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ তায়কোয়ানডো দল। কানাডার সময় শুক্রবার পুরুষ সিনিয়র বিভাগে (অনূর্ধ্ব-৩০) পুমসে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে ৩২টি দেশ অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ স্বর্ণ জিতে নেয়। বাংলাদেশ দলের হয়ে এই ইভেন্টে লড়াই করেছেন ইমতিয়াজ ইবনে আলী, আব্দুল্লাহ আল নোমান ও আশিকুর রহমান হৃদয়।
কানাডায় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। পৃষ্ঠপোষকতা দেওয়ায় কানাডা থেকে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
কানাডার সময় ১৩ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলেটদের ওজন নেওয়া হয়। আর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মূল প্রতিযোগিতা। যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ দল ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবে।
২০২০ অলিম্পিক গেমসে সামনে রেখে তায়কোয়ানডো কানাডা কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগোরিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হল কায়োরুগি (জি ১), পুমসে (জি ১) ও প্যারা তায়কোয়ানডো। প্যারা তায়কোয়ানডোতে কালার বেল্ট ও ব্ল্যাক বেল্টরা লড়ছেন। আর কায়োরুগি এবং পুমসে ক্যাটাগোরিতে কেবল ব্ল্যাক বেল্টধারীরা লড়ছেন।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রিচমন্ডের অলিম্পিক ওভালে। এবারের এই উন্মুক্ত তায়কোয়ানডো প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১ হাজার ২০০ জন অ্যাথলেট, কোচ ও ম্যানেজারদের সমাগম হয়েছে।
কানাডা ওপেনে অংশ নিতে যাওয়া ছয় সদস্যের বাংলাদেশ দল :
টিম ম্যানেজার : সুমন দে
টিম অবজারভার : এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)
টিম কোচ ও রেফারি : মাহমুদুল ইসলাম রানা।
খেলোয়াড় (সিনিয়র ক্যাটাগোরি) :
মো. ইমতিয়াজ ইবনে আলী
আব্দুল্লাহ আল নোমান
আশিকুর রহমান হৃদয়।