ঢাকাSaturday , 15 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভানি-ডি মারিয়ার গোলে পিএসজির উড়ন্ত জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে ফিরে লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)। দলের সেরা তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলেতে নেমেও উচ্ছ্বাস নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। নিজেদের মাঠে সেইন্ট এতিয়েনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন কাভানি ও ডি মারিয়া।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজির জয়ে একটি করে গোল পেয়েছেন ইউলিয়ান ড্রাক্সলার, এডিনস কাভানি, ডি মারিয়া ও দিবাই। ম্যাচের ২২ মিনিটে ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় পিএসজি। মার্কো ভেরাত্তির সহায়তায় প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। বিশ্রাম শেষে ম্যাচের ৫১ মিনিটে কাভানির সফল স্পট কিকে ব্যবধান দিগুণ হয় পিএসজির। অতিথিদের ডি বক্সে কাভানি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি।
পিএসজির জয়ের রাতে তৃতীয় গোলটি পান ডি মারিয়া। ম্যাচের ৭৬ মিনিটে ডি বক্সের কোনাকুনি জোরালো এক শটে এতিয়েনের জালে বল পাঠান ডি মারিয়া। আর ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে শেষ গোলটি পান দিয়াবি। ঘরের মাঠে এ জয়ের মধ্য দিয়ে লিগ ওয়ানে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখল পিএসজি। ৫ ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট এখন ১৫।