
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি এর কাছ থেকে প্রমি এগ্রো ফুডস লিমিটেড এর চেয়ারম্যান মো. এনামুল হাসান খান (শহিদ) ২০১৬ সালের সিআইপি সম্মাননা গ্রহণ করেন
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৬ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ৫৬ জন শিল্প উদ্যোক্তাকে সিআইপি (শিল্প) সম্মাননা প্রদান করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথি আমির হোসেন আমু ৫৬ জন শিল্প উদ্যোক্তাকে সিআইপি সম্মাননা কার্ড ও ক্রেস্ট তুলে দেন। ৫৬ জন শিল্প উদ্যোক্তার মধ্যে প্রমি এগ্রো ফুডস লিমিটেড এর চেয়ারম্যান মো. এনামুল হাসান খান অন্যতম। তিনি দেশের প্রসিদ্ধ শিল্প প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
রাজধানীর উত্তরখানসহ বৃহত্তর উত্তরার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষার মান উৎকর্ষ সাধনের নিমিত্তে মসজিদ, মাদ্রাসা, গণকবরস্থান ও ইয়াতিমখানাসহ চিত্ত বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. এনামুল হাসান খান। দেশের স্বনামধন্য খাদ্যদ্রব্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস লিমিটেড মো. এনামুল হাসান খান এর নেতৃত্বে ১৯৮২ সাল থেকে বাণিজ্যে পথচলা শুরু করে। পূর্বে বিভিন্ন নামে পরিচালিত হয়ে ২০০২ সাল থেকে প্রমি এগ্রো ফুডস লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। উন্নতমানের খাদ্য উৎপাদনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ওঝঙ-২২০০০:২০০৫, ইঝঞও, ঐঅখঅখ সনদ লাভ করে। উৎপাদন, বিক্রয় ও বিপণনে উন্নত অবকাঠামো সম্পন্ন এই প্রতিষ্ঠানের দৈনিক প্রায় ৩০০ টন খাদ্যদ্রব্য উৎপাদন করতে সক্ষম। এছাড়া প্রতিষ্ঠানটি ২০১৩-২০১৪ অর্থ বছরে ঢাকা জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সম্মাননা স্বীকৃতি লাভ করে।

