ঢাকাFriday , 14 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার জন্য আরেকটি দুঃসংবাদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আঙুলের চোট থেকে সেরে না ওঠায় আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। টুর্নামেন্ট শুরুর আগে আরেকটি দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কা দলকে। পিঠের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেছে লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকার।
এই অফ স্পিনিং অলরাউন্ডার এশিয়া কাপে খেলতে শ্রীলঙ্কা দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। কিন্তু গতকাল তার চোট পাওয়ার কথা জানায় লঙ্কান ক্রিকেট বোর্ড। চিকিৎসা নিতে তার দেশে ফেরার কথা।
গুনাথিলাকার বদলি হিসেবে শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। শুক্রবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন। জয়াসুরিয়া মাত্র আটটি ওয়ানডে খেলেছেন, এখনো কোনো আন্তর্জাতিক ফিফটি করতে পারেননি। শনিবার শুরু হচ্ছে ছয় দলের এশিয়া কাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাদের গ্রুপসঙ্গী আফগানিস্তান।