ঢাকাFriday , 14 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়েই চলেছে সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ৭ টাকা থেকে ১০ টাকা বেড়েছে।
শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকা, টমেটো ১০ টাকা বেড়ে ১১০ টাকা, ঢেরস ১০ টাকা বেড়ে ৫০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৬০ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০ টাকা, গাজর ১০০ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৪০টাকা।
ধনিয়াপাতা কেজি ১০০ টাকা, কাচাকলা হালি ৩০ টাকা, এছাড়া প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে দেখা যায়। কচুর ছড়া ৪০ টাকা, লেবু হালি ২০ টাকা।
ভোজ্য তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১০৮ টাকায়, মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।
চাল নাজির ৬০ থেকে ৮০ টাকা, মিনিকেট ৫৫ থেকে ৬০ টাকা, মিনিকেট (সিরাজ) ৫৬ থেকে ৬০ টাকা, আটা ৫০ টাকা, এলসি ৪২ টাকা, মোটা ৪৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
মাংসের দাম আগের মতোই বিক্রি করতে দেখা গেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, লেয়ার ২৩০ থেকে ২৫০ টাকায়, গরুর মাংস বিক্রি করতে দেখা যায় ৪৮০ থেকে ৫০০ টাকায়, খাসির মাংস ৭৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।