ঢাকাThursday , 13 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলিত জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তিসহ সব সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মসূচিতে দলিত জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে শাড়ি নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে রাষ্ট্রের সব সুযোগ দলিতদের জেন্য রয়েছে শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দলিতদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, শিক্ষা সহায়তা, কর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ সহায়তা নিরাপদ মাতৃত্ব সেবা ভাতা, গর্ভবতী মায়ের গর্ভকালীন যত্ন ও সেবা ইত্যাদি বহুবিধ কল্যাণমূলক সেবা দলিত জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাপনে দরকার।
বক্তারা আরো বলেন, সরকারের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে অন্যতম জনগোষ্ঠী হিসেবে দলিত জনগোষ্ঠীকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। তবে এই উদ্যোগ যথেষ্ঠ নয়। উন্নয়নের মূলধারায় আনতে হলে সামাজিক নিরাপত্তায় অর্থ বরাদ্দ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রোগ্রাম) আবু মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, শাড়ির নির্বাহি পরিচালক বালা বিশ্বাস প্রমুখ।