ঢাকাThursday , 13 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুম্বনে আপত্তি নেই টাইগার শ্রফের

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হিরোপান্তি সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। বর্তমানে বলিউডের উঠতি অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।
টাইগার শ্রফ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাঘি-টু। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। বর্তমানে করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত টাইগার। ইতোমধ্যে দেহরাদুনে সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন। কিন্তু তারপর থেকেই গুঞ্জন-স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় চু্ম্বন দৃশ্য করবেন না বলে নাকি শর্ত দিয়েছেন এ অভিনেতা।
তবে এ সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন টাইগার শ্রফ। তিনি বলেন, ‘এটি একটি গুজব। আপনি যদি আমার কোনো সিনেমা দেখে থাকেন তাহলেই তা বুঝতে পারবেন। এমন নয় যে আমি জেনেশুনে করি, কিন্তু আমার সিনেমাতে চুম্বন দৃশ্য থাকে। যদি চিত্রনাট্যে প্রয়োজন হয়, আমার চুম্বন দৃশ্যে সমস্যা নেই। অভিনয়শিল্পী হিসেবে আমাদের এ বিষয়গুলোতে আপত্তি থাকা উচিৎ নয়।’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সিক্যুয়েল স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু। এতে টাইগার শ্রফের সঙ্গে আরো অভিনয় করছেন অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া। সিনেমাটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। আগামী বছরের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।