ঢাকাThursday , 13 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার পরিবর্তে বিপাশা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সাড়া জাগানো সিনেমা ও কৌন থি। ১৯৬৪ সালে মুক্তি পায় সিনেমাটি। তৈরি হচ্ছে এটির রিমেক। এতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয়ের কথা থাকলেও তিনি এটি করছেন না বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
ঐশ্বরিয়ার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন বিপাশা বসু। এ জন্য চিত্রনাট্যে কিছুটা পরিবর্তনও এনেছেন নির্মাতারা। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘প্রাথমিকভাবে ঐশ্বরিয়াকে মাথায় রেখে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। তিনি এটি থেকে সরে দাঁড়িয়েছেন। এখন সেখানে কিছুটা পরিবর্তন করা হচ্ছে। বিপাশা বসু তার জায়গায় আসছেন।’
ও কৌন থি সিনেমার রিমেক নির্মাণ করতে যাচ্ছে প্রেরণা আরোরা ও অর্জুন এন কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট। এর আগে রুস্তম, টয়লেট : এক প্রেম কথা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে, সিনেমাটির মাধ্যমে অভিনয়ে নাম লেখাতে চলেছেন অর্জুন এন কাপুর।
ও কৌন থি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন মনোজ কুমার ও সাধনা। সিনেমাটির ‘লাগ যা গলে’ ও ‘ন্যায়না বারষে রিমঝিম’ গান দুটি এখনো দর্শকের হৃদয়ে শিহরণ জাগায়। দুটি গানই গেয়েছেন লতা মঙ্গেশকর।