ঢাকাThursday , 13 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আসছেন কলকাতার নুসরাত

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার চিত্রনায়িকা নুসরাত জাহান। সম্প্রতি তিনি বাংলাদেশের শাকিব খানের বিপরীতে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এই সিনেমার প্রচারণায় অংশ নিতে ঢাকা আসছেন তিনি।
আগামী ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা আসবেন নুসরাত। দুদিন ঢাকায় অবস্থান করে কলকাতা ফিরে যাবেন বলে নিশ্চিত করেছে আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। কলকাতার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়া আরো অভিনয় করেছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
বিনিময় চুক্তির মাধ্যমে কলকাতার এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির বিপরীতে ‘পাষাণ’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গে।