ঢাকাThursday , 13 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার স্মারক সম্মাননা পেলেন তালুকদার রুমী

Link Copied!

মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান উপদেষ্টা তালুকদার রুমীকে কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক : গতকাল ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র অভিনেত্রী দিলারা ইয়াসমিন, অভিনেত্রী নুতন, কণ্ঠশিল্পী মূজিব পরদেশী, লোকজ সংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, সংগীত পরিচালক শেখ সাদী খান, অভিনেতা হায়দার ও বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান উপদেষ্টা তালুকদার রুমীকে কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার স্মারক সম্মাননা-২০১৮ প্রদান করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে সাংবাদিক তালুকদার রুমীকে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক, ইডাফ জাতীয় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক, স্বাধীনতা সংসদ এর পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।