নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ১১টি পবিস এ কর্মরত সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম)কে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি প্রদান করে গত ১১ সেপ্টেম্বর এক দপ্তরাদেশ জারি করেছে বাপবিবোর্ড। পদোন্নতিপ্রাপ্ত ডিজিএমগণ হলেন-দিনাজপুর পবিস-১ এ কর্মরত এজিএম (প্রশাসন) আরিফুল কবির মুহাম্মদ শোয়েবকে রাজশাহী পবিসে, ফেনী পবিসে কর্মরত এজিএম (সদস্য সেবা) মোহাম্মদ কামাল হোসেনকে নোয়াখালী পবিসে, নারায়ণগঞ্জ পবিস-১ এ কর্মরত এজিএম (প্রশাসন) মো. সানোয়ার হোসেনকে ফরিদপুর পবিসে, পাবনা পবিস-১ এ কর্মরত এজিএম (সদস্য সেবা) রঞ্জন কুমার সরকারকে ঢাকা পবিস-১ এ, কুমিল্লা পবিস-৩ এ কর্মরত এজিএম (সদস্য সেবা) সামিউল কবিরকে সিলেট পবিস-১ এ, ঢাকা পবিস-৩ এ কর্মরত এজিএম (সদস্য সেবা) প্রকৌঃ মো. এনামুল হককে কুষ্টিয়া পবিসে, সিরাজগঞ্জ পবিস-২ এ কর্মরত এজিএম (সদস্য সেবা) মো. আসাদুজ্জামানকে নওগাঁ পবিস-১ এ, সিলেট পবিস-১ এ কর্মরত এজিএম (সদস্য সেবা) মৃনাল কান্তি চৌধুরীকে কুমিল্লা পবিস-১ এ, সিরাজগঞ্জ পবিস-১ এ কর্মরত এজিএম (সদস্য সেবা) সাহাদাত হোসেনকে নরসিংদী পবিস-১ এ, যশোর পবিস-২ এ কর্মরত এজিএম (ইএন্ডসি) মো. শহিদুল ইসলামকে পটুয়াখালী পবিসে এবং নাটোর পবিস-২ এ কর্মরত এজিএম (ওএন্ডএম) প্রকৌশলী মো. আমজাদ হোসেনকে চট্টগ্রাম পবিস-৩ এ বদলি করা হয়েছে।

