নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৭টি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পদে গত ১১ সেপ্টেম্বর রদবদল করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এক দপ্তরাদেশ জারী করেছে। রদবদলকৃতরা হলেন-চাঁদপুর পবিস-১ এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফকে নরসিংদী পবিস-২ এর জেনারেল ম্যানেজার, কুমিল্লা পবিস-৩ এর জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ পবিস-২ এর জেনারেল ম্যানেজার, নারায়ণগঞ্জ পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেনকে কুমিল্লা পবিস-৩ এর জিএম, ভোলা পবিস-এর জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ্কে চাঁদপুর-১ এর জিএম, জামালপুর পবিস এর জিএম মো. পানা উল্লাহ্কে গাইবান্ধা পবিস এর জিএম, ঢাকা পবিস-৩ এর জিএম প্রকৌঃ মো. হারুনকে ঢাকা পবিস-১ এর জিএম এবং ফেনী পবিস এর জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমানকে ঢাকা-পবিস-৩ এর জেনারেল ম্যানেজার।
৩ জন ডিজিএম এর পদোন্নতি :
খুলনা পবিস এ কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার আজাদকে ভোলা পবিস এর জেনারেল ম্যানেজারের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পাবনা পবিস-১ এ কর্মরত ডিজিএম প্রকৌঃ মো. মাশফিকুল হাসানকে পাবনা পবিস-১ এর জিএম (চলতি দায়িত্ব), নাটোর পবিস-২ এ কর্মরত ডিজিএম প্রকৌশলী মো. আলমগীরকে জামালপুর পবিস এর জিএম (চলতি দায়িত্ব) এবং কুষ্টিয়া পবিস এ কর্মরত ডিজিএম নুর মোহাম্মদকে মেহেরপুর পবিস এর জিএম (চলতি দায়িত্ব) হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গত ১১ সেপ্টেম্বর এক দপ্তরাদেশ জারী করে।

