ঢাকাWednesday , 12 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন তালুকদার রুমী

Link Copied!

মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০১৮ গ্রহণ করছেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট তালুকদার রুমী

নিজস্ব প্রতিবেদক : গত ১০ সেপ্টেম্বর সোমবার ‘স্বাধীনতা সংসদ’ কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ‘কবি নজরুল আমাদের জাতীয় প্রেরণার উৎস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদ এর প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালেয়র অতিরিক্ত সচিব বিশিষ্ট নাট্য অভিনেতা পীরজাদা শহিদুল হারুন, বিশিষ্ট নজরুল গবেষক কবি আসলাম সানী, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এম এ হালিম মন্টু এবং দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান উপদেষ্টা তালুকদার রুমী। অনুষ্ঠানে একই সঙ্গে কবি মো. আবুল বাশার হাওলাদার রচিত ‘একই আকাশের তারা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান উপদেষ্টা তালুকদার রুমীকে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০১৮ প্রদান করা হয়।