ঢাকাWednesday , 12 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে চারে ইংল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার পেল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে জো রুটের দল।মঙ্গলবার ওভালে পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ১১৮ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।
সিরিজ শুরুর আগে ৯৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ছিল র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে। সিরিজ থেকে তারা পেয়েছে ৮ পয়েন্ট। ইংলিশদের মোট পয়েন্ট এখন ১০৫।
ইংল্যান্ড এখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। দুই দলেরই পয়েন্ট সমান ১০৬, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা দুইয়ে, অস্ট্রেলিয়া আছে তিনে। পাঁচে থাকা নিউজিল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই, তাদের পয়েন্ট ১০২।
ভারত যথারীতি শীর্ষেই আছে। তবে সিরিজ খোয়ানোর পাশাপাশি তারা হারিয়েছে মূল্যবান ১০ পয়েন্ট। বিরাট কোহলির দল সিরিজ শুরু করেছিল ১২৫ পয়েন্ট নিয়ে, সেটা কমে হয়েছে এখন ১১৫ পয়েন্ট।