ঢাকাWednesday , 12 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের মা হওয়ার পরিকল্পনা করছেন কারিনা

দৈনিক পাঞ্জেরী
September 12, 2018 12:23 am
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সাইফ আলী খানের সঙ্গে দাম্পত্য জীবনে তার একমাত্র সন্তান তৈমুর আলী খান। তবে ফের মা হওয়ার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
কোমল নেহতার ‘স্ট্যারি নাইট টু’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা কাপুর খান ও তার কাছের বন্ধু অমৃতা আরোরা। অনুষ্ঠানটির একটি প্রোমো প্রকাশিত হয়েছে। এতে সঞ্চালক ফের কারিনার কাছে মা হওয়ার পরিকল্পনা জিজ্ঞেস করলে বজরঙ্গি ভাইজান অভিনেত্রী বলেন, ‘দুই বছর পর।’
সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর সাইফ-কারিনার দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।
কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বীরে ডি ওয়েডিং। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। খুব শিগগির করন জোহরের তখত সিনেমার শুটিং শুরু করবেন তিনি। পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।