ঢাকাWednesday , 12 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো বড় পর্দায় আমিশা

দৈনিক পাঞ্জেরী
September 12, 2018 12:16 am
Link Copied!

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কাহো না পেয়ার হ্যায়, গাদার : এক প্রেম কথা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।
রুপালি পর্দায় এখন নিয়মিত নন আমিশা। তবে আবারো বড় পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। আগামী ১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার ভাইয়াজি সুপারহিট সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন নিরাজ পাঠক। আমিশা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন-সানি দেওল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, মনোজ জোশি। ২০১৪ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও নানা কারণে তা বন্ধ হয়ে যায়। অবশেষে জটিলতা কাটিয়ে সিনেমাটি মুক্তির তারিখ দিয়েছেন নির্মাতারা।
বড় পর্দায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব আমিশা প্যাটেল। ভক্তদের জন্য প্রায়ই বিভিন্ন আবেদনময়ী ছবি পোস্ট করে থাকেন তিনি। যদিও এ জন্য প্রায়ই বিদ্রূপের শিকার হতে হয় তাকে। এছাড়া সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন এ অভিনেত্রী।