ঢাকাTuesday , 11 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ চতুর্থ : কৃষিমন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
September 11, 2018 11:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয় এবং আলু উৎপাদনে সপ্তম স্থান অবস্থানকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সরকার বিগত নয় বছরে ৬০ হাজার ২৬৮ কোটি ৭৫ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছে।
তিনি বলেন, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ২০০৯-২০১০ অর্থবছর থেকে কৃষকদের সার বিতরণ ক্ষেত্রে ৫৮ হাজার ১২৯ কোটি ২৫ লাখ টাকা, বিদ্যুৎ খাতে ১ হাজার ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা, ইক্ষু খাতে ৮৬ কোটি ৮৩ লাখ টাকা, কৃষকদের পুনর্বাসন খাতে ১৪২ কোটি ৮৮ লাখ টাকা, ডিজেল খাতে ৭৫০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।
সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় সরকার পানি, মাটি, পুষ্টি ব্যবস্থাপনা, শস্য নিবিড় এবং কৃষিতে প্রযুক্তি উন্নয়ন ঘটাতে বিভিন্ন প্রকল্প নতুন জাতের ধান আবিস্কার, সবজি বীজ, পানি সংরক্ষণে মিনি পুকুর খননসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া ৭ হাজার ১২৩ কিলোমিটার খাল পুনঃখনন, ১৭০ কিলোমিটার ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে।