ঢাকাTuesday , 11 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ১৮ প্রকল্প অনুমোদন

দৈনিক পাঞ্জেরী
September 11, 2018 11:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ১৮টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন করা হবে ১৩ হাজার ৮১৩ কোটি ৪৪ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ৪২ কোটি ৬২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৩০ কোটি ৮৯ লাখ টাকা। সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম প্রমুখ।