ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এভাবেও ভালোবাসা যায়

Link Copied!

বিনোদন প্রতিবেদক : প্রথম দেখাতেই মৌসুমী হামিদকে ভালো লেগে যায় নজরুল রাজের। একপর্যায় দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তাদের প্রেমের সম্পর্কের মধুর সময় খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। কারণ কিছুদিন যেতেই নজরুল অন্য এক মেয়ের প্রেমে পড়ে। তারপর থেকে মৌসুমী হামিদকে এড়িয়ে চলে সে। এরপর মৌসুমী নেপালে চলে যায়।
এদিকে কিছুদিন পরই নজরুলের সঙ্গে তার দ্বিতীয় গার্লফ্রেন্ডের বিচ্ছেদ হয়। নিঃশ্ব হয়ে পড়ে নজরুল। কোনো কূলকিনারা না পেয়ে মৌসুমী হামিদের খোঁজে নেপালে ছুটে যায় নজরুল। মৌসুমীকে পেয়ে আবারো নতুন করে ভাবতে শুরু করে। এরপর নজরুল-মৌসুমীর সম্পর্ক আগের মতো হয়। চলতে থাকে গল্প ও আড্ডা। কিন্তু আড্ডার ফাঁকে বার বার মৌসুমীর ফোন কল আসতে থাকে, এতে বিরক্ত হয় নজরুল। এই ফোন কল নিয়ে আবার শুরু হয় জটিলতা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘এভাবেও ভালোবাসা যায়’।
বিশ্বজিৎ দত্তের মূল গল্প অবলম্বনে নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। মৌসুমী-নজরুল রাজ ছাড়াও নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।
গতকাল রোববার থেকে নেপালে নাটকটির শুটিং শুরু হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে।