ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপে বাকি সব দল এক হোটেলে, ভারত অন্য হোটেলে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই উত্তেজনা ছড়িয়ে দিল ভারত!
সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের ১৪তম আসর। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন হলেও আয়োজক কিন্তু ভারত। ভারতে বসার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু রাজনৈতিক কারণে নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করেনি। সংযুক্ত আরব আমিরাতের ইচ্ছায় ভারত তাদেরকে দেয় এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব।
কিন্তু নিজেদের আয়োজক হবার কিছু বাড়তি সুযোগ সুবিধা তারা ঠিকই নিচ্ছে। এশিয়া কাপ খেলতে দুবাইয়ে বাকি দলগুলোর সঙ্গে একই হোটেলে থাকবে না ভারত। রোহিত শর্মাদের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করা হয়েছে। সেই হোটেলে থাকবেন শুধু ভারতীয় ক্রিকেটাররাই।
পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং এশিয়া কাপের সময় থাকবে দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। একই হোটেলে থাকবেন অফিসিয়াল ও স্পনসররা। প্রথমে ভারতের জন্যও ওই হোটেল বুক করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বুকিং বাতিল করা হয়। নতুন করে বুক হয়েছে দুবাইয়ের গ্র্যান্ড হায়াতে। অথচ অন্য দলগুলো থাকবে ইন্টারকন্টিনেন্টালে। আয়োজক দেশ হিসেবে বিসিসিআই এই বাড়তি সুবিধা নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
ভারতের এমন সিদ্ধান্তকে ভিন্ন চোখে দেখতে নারাজ অনেকে। নিজস্ব নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় এমন সিদ্ধান্ত তারা নিতে পারে। পাশাপাশি এশিয়া কাপ খেলতে শুধু দুবাইতেই থাকতে হবে তাদেরকে। আবু ধাবিতে যাওয়ার প্রয়োজন হবে না। গ্রুপের সবগুলো ম্যাচ তাদের দুবাইয়ে। সেমিফাইনালে উঠলেও তাদের ম্যাচ দুবাইয়ে। আর ফাইনাল তো হচ্ছে দুবাইতেই।
এদিকে এশিয়া কাপের সবগুলো ম্যাচকে ওয়ানডে স্ট্যাটাস দিয়েছে আইসিসি। মূল পর্বের ম্যাচগুলো এমনিতেই ওয়ানডে স্ট্যাটাস পেত। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাছাই পর্বের ম্যাচগুলোকেও ওয়ানডে স্ট্যাটাস দিয়েছে।
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এশিয়া কাপের শিরোপার যুদ্ধ শুরু হবে। ছয় দলের প্রতিযোগীতার পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর।