ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুক-রুটের ব্যাটে বড় লিডের পথে ইংল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওভালে লেট অর্ডার ব্যাটসম্যানদের প্রতিরোধে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেছে ভারত। রবীন্দ্রর জাদেজার অপরাজিত অর্ধশতকে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে অ্যালিস্টার কুক ও জো রুটের ব্যাটে বড় লিডের পথে ইংল্যান্ড।
৪ উইকেট হাতে রেখে স্কোরবোর্ডে ১৭৪ রান নিয়ে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করেন হনুমা বিহারী ও জাদেজা। তাদের হাতেই ছিল ভারতের ভাগ্য। খারাপ করেননি তারা। ডানহাতি ব্যাটসম্যান বিহারী তুলে নেন অর্ধশতক। তার ব্যাটে ভারতের রানের চাকা সচল থাকে। ইংলিশদের হয়ে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দেন মঈন আলী। মধ্যাহ্ন বিরতির আগে ডানহাতি স্পিনারের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন ৫৬ রান করা বিহারী।
এরপর ইশান্ত শর্মা (৪) ও মোহাম্মদ সামি (১) দ্রুত সাজঘরে ফেরেন। সঙ্গী হারালেও ব্যাট হাতে দাপট দেখান জাদেজা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পাওয়া জাদেজা ইংলিশ বোলারদের পিটিয়ে দ্রুত রান তোলেন। ১৫৬ বলে ৮৬ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ১১ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। তার ইনিংসটি থামে জসপ্রিত বুমরাহর রান আউটে। জাদেজার ডাকে সাড়া দিতে গিয়ে রান আউট হন বুমরাহ। তখন ভারতের রান ২৯২। ইংল্যান্ড লিড পায় ৪০ রানের। ইংল্যান্ডের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন অ্যান্ডারসন, স্ট্রোকস ও মঈন আলী।
৪০ রানের লিড নিয়ে ব্যাটিং নেমে ২৭ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। নতুন বলে, পেসার মোহাম্মদ সামির ভেতরে ঢোকানো বলে বোল্ড হন ১০ রান করা জেনিংস। মঈন আলীকে টিকতে দেননি জাদেজা। ২০ রানে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান। দিনের শেষ ঘন্টায় ৫২ রানের জুটি গড়েন জো রুট ও অ্যালিস্টার কুক। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। মোট লিড ১৫৪ রান।
ক্যারিয়ারের শেষ ইনিংস খেলতে নামা কুকের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। ১২৫ বলে ৩ বাউন্ডারিতে ইনিংসটি সাজিয়েছেন কুক। প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। ক্যারিয়ারের শেষ ইনিংসটি বড় করতে পারেন কিনা সেটাই দেখার। তার সঙ্গে অধিনায়ক রুট অপরাজিত আছেন ২৯ রানে।