ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুপির মানের পতনে নতুন রেকর্ড

Link Copied!

নিউজ ডেস্ক : ভারতীয় রুপির মান কেবল পড়েই যাচ্ছে। সোমবার রুপির মান পতনের নতুন রেকর্ড গড়েছে। এদিন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৭২.১৮ রুপি।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, সোমবার সকালে রুপির মান আগের দিনের তুলনায় ৪৫ পয়সা কমে গেছে। এক ডলারের বিপরীতে ৭২.১৮ রুপি মুদ্রার নিম্নমানের নতুন রেকর্ড ও ভারতীয় মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন।
পিটিআই জানিয়েছে, আমদানিকারকদের মার্কিন ডলারের অতিরিক্ত চাহিদার কারণে রুপির মান কমে গেছে।
আন্তঃব্যাংক বৈদেশিক বিনিময় (ফোরেক্স) মার্কেটে সোমবার সকালে ডলারের বিপরীতে ৭২.১৫ রুপিতে লেনদেন শুরু হয়। পরে তা ৭২.১৮ রুপিতে এসে দাঁড়ায়। আগের দিন রুপির সর্বশেষ লেনদেন ছিল ডলারের বিপরীতে ৭১.৭২।
সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর ভারতীয় মুদ্রার মান সবচেয়ে কম ৭২.১১ রুপি ছিল। সোমবার সকালে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল।