ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে ইরানি কনস্যুলেটে আগুন, ১ প্রতিবাদকারী নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের দক্ষিণের শহর বসরায় অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে আগুন দিয়েছে প্রতিবাদকারীরা। এ সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক প্রতিবাদকারী নিহত হয়। আহত হয়েছেন ১১ জন। দুর্নীতি ও মৌলিক সেবার অভাবের অভিযোগে শুক্রবার রাতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটেছে।
আগুন দেওয়ার সময় শিয়া মুসলিম অধ্যুষিত ওই শহরে প্রতিবাদকারীরা ইরাকের রাজনীতিতে ইরানের প্রভাবের বিরুদ্ধে স্লোগান দেয়।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় গত পাঁচ দিন ধরেই ইরানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এ সময়ে সংঘর্ষে মোট নিহত হয়েছে ১০ জন।
কনস্যুলেটে আগুন দেওয়ার ঘটনার পর বসরা কর্মকর্তারা স্থানীয় সময় রাত ৯টায় কারফিউ জারি করেন।
ইরাকের প্রাক্তন প্রভাবশালী নেতা সাদ্দাম হোসেনের পতনের পর থেকে দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠদের সাথে নিজেদের সম্পর্ক জোরদার করেছে ওই অঞ্চলের প্রধান শিয়া দেশ ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাহরাম কাসেমি কনস্যুলেটে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এই ক্রোধোন্মত্ত হামলার ফলে মালামালের যথেষ্ট ক্ষতি হয়েছে।’
ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কনস্যুলেট ভবনে আগুন দেওয়ার আগেই সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা বের হয়ে যেতে সক্ষম হন। ফলে কনস্যুলেটের কেউ হতাহত হননি।