ঢাকাSaturday , 8 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার ষড়যন্ত্রের মামলায় ট্রাম্প উপদেষ্টার জেল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ষড়যন্ত্র বিষয়ক একটি মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন এক উপদেষ্টাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জর্জ পাপাডোপোলাস নামের ৩১ বছর বয়সি ওই উপদেষ্টাকে ওয়াশিংটন ডিসির আদালত ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবারের ওই আদেশে পাপাডোপোলাসকে ১২ মাসের পর্যবেক্ষণ থাকা সাপেক্ষে মুক্তি, ২০০ ঘণ্টা কমিউনিটি সেবা ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড হিসেবে পাপাডোপোলাসকে সাড়ে ৯ হাজার ডলার জরিমানা দিতে হবে।
লন্ডনে একটি পানশালায় বসে একটি মন্তব্যের জেরে পাপাডোপোলাসের বিরুদ্ধে তদন্তে নামে এফবিআই।
এই মামলায় গত অক্টোবরে দায় স্বীকার করে নেন পাপাডোপোলাস। বিচারের সময় তিনি আদালতকে জানান, মস্কোর সঙ্গে যোগাযোগের বিষয়ে এফবিআইকে মিথ্যা বলে তিনি ভুল করেছেন। নিজেকে তিনি ‘দেশপ্রেমিক আমেরিকান’ হিসেবে দাবি করেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রথম ব্যক্তি ছিলেন পাপাডোপোলাস।
এদিকে, পাপাডোপোলাসের মাত্র ১৪ দিনের কারাদণ্ডের রায়ে এই টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘১৪ দিনের জন্য ২৮ মিলিয়ন ডলার। প্রতিদিন ২ মিলিয়ন ডলার করে। কোনো ষড়যন্ত্র নেই। আমেরিকার জন্য বিশাল দিন!’
ট্রাম্প আসলে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ষড়যন্ত্রের অভিযোগে তদন্তে ব্যয়কে ব্যঙ্গ করে এই টুইট করেন।