ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে সহকর্মীর হাতে ৮ পুলিশ খুন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে এক পুলিশ সদস্যের হাতে আট সহকর্মী খুন হয়েছে। হত্যার পর ওই পুলিশ সদস্য নিহতদের দেহগুলি পুড়িয়ে দেওয়ার পর তাদের অস্ত্র নিয়ে পালিয়ে গেছে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারে এ ঘটনা ঘটেছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ লোগারে এক আফগান পুলিশ সদস্যের হাতে এক মার্কিন সেনা নিহত হওয়ার মাত্র একদিন পর এ ঘটনা ঘটলো।
তাখার প্রদেশের পুলিশের মুখপাত্র খলিল আসির বলেছেন,‘বৃহস্পতিবার সকালে খাজা ঘর জেলায় একটি তল্লাশি চৌকিতে পুলিশ সদস্যরা যখন ঘুমিয়েছিল তখন এক স্থানীয় পুলিশ সদস্য তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’ মৃতদেহগুলিতে পরে অগ্নিসংযোগ করা হয় ও পুড়িয়ে ফেলা হয় বলে জানিয়েছেন আসির।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই হামলাকারীর সঙ্গে সম্ভবত তালেবানের যোগাযোগ ছিল। হামলার পরপর সে তালেবানের সঙ্গে যোগ দিতে পুলিশ সদস্যদের অস্ত্র নিয়ে পালিয়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে নিরাপত্তার বাহিনীকে অভ্যন্তরীণ হামলার সংখ্যা বেড়েছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৪৭টি অভ্যন্তরীণ হামলার ঘটনা ঘটেছে।