ঢাকাWednesday , 5 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘উইল ইউ ম্যারি মি’

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অনেকে অন্তরে প্রেম পুষে রাখলেও ‘তোমাকে ভালোবাসি’ কথাটা সহজে বলতে পারেন না। কেন জানি এ কথাটা বলতে ভয় হয়, লজ্জা পায়! তবে বিষয়টি যা-ই হোক না কেন মনের কথাটা তো বলতেই হবে। এজন্য কেউ কেউ বেছে নেন অভিনব পন্থা। এবার এক স্কটিশ প্রেমিক যেন সেরকমই অভিনব পন্থা বেছে নিলেন।
তিনি মনের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিতে বেছে নিলেন একটা গাভিকে। গাভির শরীরে মার্কার পেন দিয়ে প্রেমিকার উদ্দেশে লিখেছেন-উইল ইউ ম্যারি মি? গাভিটি ছিল প্রেমিকার। তাই বিষয়টি প্রেমিকার নজর এড়াইনি। তিনিও পাল্টা উত্তর দিয়েছেন-ইয়েস।
অদ্ভুত ভঙ্গিতে বিয়ের প্রস্তাবদানকারী প্রেমিকের নাম ক্রিস গসপেল (৩০)। তিনি একজন পশু খামারের মালিক। এলিথ এরাজার (৩০) তার গার্লফ্রেন্ড। তিনি একটি পরীক্ষাগারে কর্মী হিসেবে কর্মরত।
গসপেল জানান, কার্টিলপ তার পছন্দের গাভির নাম। এলিথ নিয়মিত গাভিটির যত্ন নেয়। রাতের বেশিরভাগ সময়ই তার গাভিটির সঙ্গে কাটে। তাই আমি সিদ্ধান্ত নিই তাকে বিয়ে করার কথাটা আমি গাভির শরীরে লিখব- যাতে করে সে সহজেই দেখতে পায়।
‘আমার পদ্ধতিটা ভালোই কাজ করেছে। পরদিন দেখি এলিথ কার্টিলপকে সাথে নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে। সে আমার কাছে জানতে চায়-তুমি এটা কী করেছ? এরপর সে হাঁটু গেড়ে বসে এবং বলে, ইয়েস!-জানান গসপেল।
প্রেমিকের এ অদ্ভুত প্রস্তাবে বেশ অভিভূত এলিথ। তিনি বলেন, এমনটি হবে আমি তো ভাবতেই পারিনি। সে আমাকে চমকে দিয়েছিল। আমি তাকে না করতে পারিনি। এমন প্রস্তাবে কি না করা যায়?
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট