ঢাকাTuesday , 4 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইদলিব নিয়ে সিরিয়াকে সতর্ক করলেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে নির্বিচার আক্রমণ করার ব্যাপারে সিরিয়া সরকার এবং তাদের মৈত্রী রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইটার বার্তায় ট্রাম্প এ সতর্কবার্তা উচ্চারণ করে জানান, ইদলিবে নির্বিচার আক্রমণে ‘বড় ধরনের মানবিক ভুল’ হতে পারে, যাতে হাজার হাজার মানুষ মারা যেতে পারে।
সিরিয়ার অধিকাংশ অংশের নিয়ন্ত্রণ হারানোর পর এখন ইদলিবই বিদ্রোহীদের এক মাত্র ঘাঁটি। এই ঘাঁটি গুঁড়িয়ে দিতে সিরিয়ার সরকারি বাহিনী বড় ধরনের আগ্রাসী অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে।
জাতিসংঘও বলেছে, এ ধরনের অভিযান হাজারো বেসামরিক লোকের জন্য বিপজ্জনক ফল বয়ে আনতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়া সরকার কিংবা এর যেকোনো মৈত্রীর রাসায়নিক আক্রমণের জবাব যুক্তরাষ্ট্র দেবে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এক টুইটার বার্তায় বলেন, ‘ইদলিবে আসাদ, রাশিয়া ও ইরানের সব কর্মকাণ্ডে চোখ রাখা হবে।’
নিকি হ্যালির টুইটার বার্তায় হ্যাশট্যাগে বলা হয় ‘নো কেমিক্যাল ওয়েপন্স’ অর্থাৎ ‘কোনো রাসায়নিক অস্ত্র নয়’।