ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থেরেসা মে হত্যা পরিকল্পনায় ‘বাংলাদেশি’র যাবজ্জীবন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যা পরিকল্পনার অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও আইএস জঙ্গি নাইমুর জাকারিয়া রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ওল্ড বেইলি কোর্ট।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গত বছরের ২৮ নভেম্বর নাইমুর রহমান নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে ঢুকে নিরাপত্তারক্ষীদের হত্যার পর ভবনের ভেতরে ঢুকে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। এসময় ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহারের প্রস্তুতিও নিয়েছিলেন নাইমুর।
২১ বছর বয়সি নাইমুর উত্তর লন্ডনের বাসিন্দা। এই সাজার ফলে তাকে কমপক্ষে ৩০ বছর জেলে থাকতে হতে পারে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডিন হায়ডন বলেন, নাইমুরের এক চাচা আইএস সদস্য। তিনি সিরিয়ায় আছেন। তার সঙ্গে নাইমুরের যোগাযোগ ছিল। তিনিই মূলত নাইমুরকে ব্রিটেনে হামলা চালাতে প্ররোচিত করেছে। দুই বছর ধরে এই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন নাইমুর। তবে গত গ্রীষ্মে এক ড্রোন হামলায় তার সেই চাচা মারা যান।
পৃথক সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় মোহাম্মদ আকিব ইমরান নামের এক ব্যক্তিকে সহায়তার অভিযোগও রয়েছে নাইমুরের বিরুদ্ধে।