ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সমালোচনা রাষ্ট্রদ্রোহ নয়: ভারতের আইন কমিশন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি নীতি নিয়ে কেউ ভিন্ন মত পোষণ কিংবা প্রকাশ করলেই তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা যায় না বলে মন্তব্য করেছে ভারতের আইন কমিশন।
এমন এক সময়ে দেশটির আইন কমিশনের এ মন্তব্য এলো, যখন ক্ষমতাসীন বিজেপির বিরোধিতা করাকেও ক্ষেত্রবিশেষে রাষ্ট্রদ্রোহ আখ্যা দেওয়ার চেষ্টা চলছে।
কমিশন বলছে, সরকার যদি গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে না পারে, তাহলে স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে প্রায় কোনো পার্থক্য থাকে না। অবসরপ্রাপ্ত বিচারপতি বলবীর সিং চৌহানের নেতৃত্বে আইন কমিশনের একটি প্যানেল এসব কথা বলেছেন।
কমিশন বলছে, জনগণের নিজের স্বার্থ দেখার স্বাধীনতা রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই একই রকম চিন্তা করবে ও কথা করবে তেমন কোনো বাধ্যবাদকতা নেই।
কমিশন সরকারকে উদ্দেশ্য করে বলেছে, যদি (কোনও নাগরিক) ইচ্ছাকৃতভাবে জননিরাপত্তা আদেশ লঙ্ঘন করে কিংবা অবৈধ উপায়ে সরকারকে উৎখাত করার চেষ্টায় লিপ্ত হয় তবেই রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করা উচিত।
কমিশন আরও বলছে, নিজের ইতিহাসকে সমালোচনা করার অধিকার এবং অন্যকে বিক্ষুব্ধ করার অধিকার, এ দুইই মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে। ‘জাতীয় সংহতিকে রক্ষা করার প্রয়োজন রয়েছে, কিন্তু তার নাম করে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা অন্যায়।’