ঢাকাFriday , 31 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইঘুরদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে উইঘুর মুসলমানদের গণ-আটকে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংগঠনটি ‘সন্ত্রাসবিরোধী অভিযানের অজুহাতে’ যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছে।
জাতিসংঘ সম্প্রতি জানতে পেরেছে যে, চীনের জিনজিয়াং প্রদেশে ‘পুনরায় শিক্ষা শিবিরে’ প্রায় ১০ লাখ মুসলমান উইঘুরকে আটকে রাখা হয়েছে। তারপর তারা উদ্বেগ প্রকাশ করে উইঘুরদের মুক্তির এ দাবি জানায়।
তবে বেইজিং জাতিসংঘের এ অভিযোগ অস্বীকার করেছে। তবে কিছু ধর্মীয় চরমপন্থিকে পুনরায় শিক্ষাদানের জন্য আটকের কথা স্বীকার করেছে। চীন জিনজিয়াং প্রদেশে অস্থিরতার জন্য ইসলামি জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।
চলতি মাসের শুরুর দিকে এক পর্যালোচনায় জাতিসংঘের জাতিগত বিভেদ নিরসন কমিটির সদস্যরা জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে, বেইজিং স্বায়ত্তশাসিত উইঘুর অঞ্চলকে এমন কিছুতে রূপান্তর করেছে যা একটি বিশাল বন্দিশিবির।