ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবার পরিকল্পনা নীতি বাদ দিতে যাচ্ছে চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশকের পুরনো জনসংখ্যা নীতি থেকে সরে আসতে যাচ্ছে চীন। এতে কেবল এক সন্তান নীতিই নয় বরং পুরো পরিবার পরিকল্পনা নীতিটিই বাদ দেওয়া হচ্ছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম চীনা ডেইলি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার দেশটির শীর্ষ কয়েকজন আইনপ্রণেতা একটি সিভিল কোডের খসড়া জমা দিয়েছেন।
১৯৭৯ সাল থেকে চীন জনসংখ্যার ক্ষেত্রে এক সন্তান নীতি অনুসরণ করে আসছে। তবে জনসংখ্যা কমে যাওয়া, জন্মহার হ্রাস ও শ্রমিকের সংখ্যা হ্রাসের কারণে ২০১৬ সালে এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। ওই সময় জানানো হয় নগর এলাকাগুলোতে দম্পতিরা চাইলে দুটি সন্তান নিতে পারবেন।
খসড়া সিভিল কোডে ‘শান্ত হওয়ার’ একটি বিধান যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, যারা বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তাদেরকে সেই আবেদন প্রত্যাহারের জন্য এক মাসের সময় দেওয়া হবে।
২০২০ সালের মার্চে চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে এই খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে।
চীন যে দুই সন্তান নীতিতে আরো ছাড় দিতে যাচ্ছে তা চলতি মাসের প্রথম দিকে অবমুক্ত করা একটি স্ট্যাম্প দেখেই ধারণা করা হয়েছিল। ওই স্ট্যাম্পে একটি শুকরের পরিবারের ছবি দেওয়া হয়েছে। ওই পরিবারের সদস্য হিসেবে দুই শুকর ও আনন্দচ্ছল তিনটি শুকর ছানাকে দেখানো হয়েছে।