ঢাকাMonday , 27 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন মিলনের সময় বিরক্ত, যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যৌন মিলনে ব্যস্ত বাঘ ও বাঘিনী। সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। কেউ কেউ ছুড়ছিলেন ইট-পাটকেল। এতে ক্ষিপ্ত হয়ে এক যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে রয়েল বেঙ্গল টাইগার। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
বন দফতরের কর্মীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২১ অগস্ট রণথম্ভোর জাতীয় উদ্যান লাগোয়া এন্দা গ্রামের পাশে জাতীয় উদ্যানের এলাকার মধ্যেই একটি ঝোপের আড়ালে দুটি রয়েল বেঙ্গল টাইগার যৌন মিলনে রত হয়। সেই দৃশ্য দেখতে ভিড় জমায় এলাকার লোকজন। অনেকে দূর থেকে দেখেন, আর কেউ কেউ বড় গাছে উঠে এই দৃশ্য দেখতে থাকেন।
এ দৃশ্য শুধু দেখলে বোধহয় ঘটনাটি অন্য রকম হতে পারত। কিন্তু উৎসুক জনতা বাঘ ও বাঘিনীকে লক্ষ্য করে এক পর্যায়ে ইট-পাটকেল ছোড়া শুরু করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে যায় বাঘ। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাল্টা হামলা চালায় বাঘটি। বাকিরা পালাতে সক্ষম হলেও সামনে পড়ে যান মোহন নামে এক যুবক। তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তখন গ্রামবাসীরা প্রচণ্ড হইচই শুরু করলে ফিরে যায় বাঘটি।
শঙ্কাজনক অবস্থায় মোহনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরের একাধিক জায়গায় বাঘ থাবা বসিয়েছে। এতে গভীর ক্ষত তৈরি হয়েছে।