ঢাকাThursday , 23 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রথিতযশা প্রবীণ সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক নায়ার আর নেই। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
কুলদীপ নায়ার ১৯২৩ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুবাক সিং ছিলেন নামকরা চিকিত্সক। মাতার নাম পূরাণ দেবী।
শৈশবে তিনি গান্ধা সিং হাই স্কুলে লেখাপড়া করেছেন। এরপর মারী কলেজ থেকে বিএ (আনার্স) করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ণ ইউনিভার্সিটির মেডিল স্কুল অব জার্নালিজম থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। এছাড়া তিনি আইন বিষয়েও অধ্যয়ন করেছেন। সাংবাদিকতায় কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেছেন কুলদীপ নায়ার।