ঢাকাSaturday , 18 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।
শনিবার সকালে স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট ভবনে শপথবাক্য পাঠ করেন ইমরান খান। প্রেসিডেন্ট মামনুন হোসাইন তাকে শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) শাহবাজ শরিফকে পরাজিত করে শুক্রবার নির্বাচিত হন ইমরান খান। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে বিরোধী দল পিএমএল-এনের বর্তমান প্রধান শাহবাজ শরিফ পেয়েছেন ৯৬ ভোট। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটদানে বিরত ছিল নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
শপথ গ্রহণের পর ইমরান খান স্ত্রী বুশরা ইমরানকে সঙ্গে নিয়ে বিভিন্ন অতিথির অভ্যর্থনা গ্রহণ করেন।
কালো শেরওয়ানি পরিধান পরে সকালে ৯টার দিকে বানিগালায় নিজের বাসভবন থেকে ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবন আইয়ান-ই-সদরে পৌঁছান ইমরান খান। সকাল সাড়ে ৯টায় শপথবাক্য পাঠ করার কথা থাকলেও ১০টার দিকে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোরআন তেলাওয়াত হয়।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমানবাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।