ঢাকাWednesday , 15 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চীন সাগরে আকস্মিক যুদ্ধ বেঁধে যেতে পারে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীনা সরকারকে সংযত আচরণ করতে বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, ‘চীন সংযত আচরণ না করলে যেকোনো সময় চলমান উত্তেজনা আকস্মিক যুদ্ধে রূপ নিতে পারে।’
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মালাকানাং প্যালেসে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় দুতের্তে জানান, তীব্র প্রতিযোগিতাপূর্ণ অঞ্চলটি যুদ্ধের সূতিকাগারে রূপান্তরিত হতে পারে। তিনি বলেন, ‘আমি আশা করি, চীন অন্তত তাদের আচরণ সংযত করবে। আমি চীনের সঙ্গে ঝগড়া করতে চাই না।’
দক্ষিণ চীন সাগর নিয়ে কয়েক দশক ধরে আঞ্চলিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফিলিপাইন ও চীন। তা ছাড়া, এ সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই এরও দ্বন্দ্ব রয়েছে।
দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে তারা স্প্রাটলি ও প্যারাসেল নামের দুটি কৃত্রিম দ্বীপ প্রতিষ্ঠা করেছে।