ঢাকাMonday , 13 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর নিমতলী এলাকায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (১০) একটি শিশুর মৃত্যু হয়েছে। ‌সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পু‌লিশ ফাঁ‌ড়ির সহকারী উপ-প‌রিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, সকালে টঙ্গীর নিমতলী এলাকায় এক‌টি ট্রেন থেকে ওই শিশু‌টি পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চি‌কিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। একপর্যায়ে ঢাকা নেওয়ার পথে শিশু‌টি মারা যায়।