ঢাকাThursday , 9 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা সফল হবে না

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সফল হবে না। বুধবার ইরানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে যেসব দেশ তেল কিনছে তাদেরকে তা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হবে।
বুধবার জারিফ বলেছেন, ‘যদি আমেরিকানরা এই অতি সাধারণ ও অসম্ভব পরিকল্পনা তাদের মনে ধারণ করে রাখতে চায় তাহলে তাদেরকে এর পরিণতিটাও জানা উচিৎ।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান তেল রপ্তানি করবে না এবং অন্যরা করবে এটা তারা ভাবতে পারে না।’
গত মাসে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইসলামিক প্রজাতন্ত্রের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তাহলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এই হরমুজ প্রণালী।
বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমেরিকানরা ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধকক্ষে সমবেত হয়েছে। আমরা এই যুদ্ধকক্ষের ফাঁদে পড়ে আমেরিকানদের মোকাবেলা করতে এবং যুদ্ধের ময়দানে খেলতে চাই না।’