ঢাকাWednesday , 8 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাজিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হচ্ছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আজ অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত করা হবে। ১এমডিবি স্টেট ইনভেস্টমেন্ট ফান্ড কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হবে বলে দেশটির সরকার জানিয়েছে।
নাজিবকে মঙ্গলবার তলব করে মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী কমিশন (এমএসিসি)। সেখানে তাকে পৌনে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
দুর্নীতি বিরোধী কমিশন থেকে নাজিব চলে যাওয়ার কিছুক্ষণ পরই সংস্থাটি একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয় যে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অর্থপাচার আইনে অভিযুক্ত করা হবে। ওই অভিযোগ হবে এসআরসি ইন্টারন্যাশনাল সম্পর্কিত।
অভিযোগ রয়েছে, ১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (১এমডিবি) এর অধীন এসআরসি ইন্টারন্যাশনাল থেকে তহবিল অবৈধভাবে নাজিব রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
এর আগে ক্ষমতার অপব্যবহার ও ২০১৪ সালের ডিসেম্বর ও ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪২ মিলিয়ন রিঙ্গিত অবৈধভাবে স্থানান্তরের অভিযোগে বিশ্বাস ভঙ্গের তিনটি ঘটনায় নাজিব রাজাককে অভিযুক্ত করা হয় এবং আটক করা হয়।
এসব অভিযোগ অস্বীকার করেন নাজিব এবং পরবর্তীকালে তিনি জামিনে ছাড়াও পান।